ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরো কঠোর হতে হবে - শামসুজ্জামান দুদু

#
news image

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরো কঠোর হতে হবে। পরাজিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। 

আজ সোমবার বিকেলে রংপুর দর্শনা মোড়ে বছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, আবু সাঈদ দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা  ফ্যাসিবাদকে পরাজিত করেছি। দেশে গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আওয়ামী লীগের দোসররা যেভাবে মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে, তা সরকার এবং আমাদের সবার জন্য অশনি সংকেত। ওদের বিরুদ্ধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু। 

নিজস্ব প্রতিবেদক :

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:05 AM