ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব : রুহুল কবীর রিজভী

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শিক্ষক সমাজকে অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’

তিনি বলেন, ‘শিক্ষক কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করি না। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে গিয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। 

গত ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিও’র দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।

বিএনপির সিনিয়র নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাঈদের রক্ত ঝড়া সরকার, মুগ্ধ আর আহনাফের রক্ত ঝড়া সরকার। তাদের দায়িত্ব মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দু:খ কষ্ট লাঘব করা। অথচ নন-এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছেন, সরকারের পক্ষ থেকে এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করা হয়নি।

বিএনপির মুখপাত্র বলেন, যারা ভালো কিছু করতে চায় তাদের বিরুদ্ধেই লোক লেগে যায়। 

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক প্রমুখ। 

নিজস্ব প্রতিবেদক :

০৫ মার্চ, ২০২৫,  7:39 PM