ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবেই ফলপ্রসূ হবে না: সাইফুল আলম খান

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবেই ফলপ্রসূ হবে না, বরং ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার মওকা খুঁজবে।

তিনি আজ বিকেলে রাজধানীর ফার্মগেইটের হোটেল শুকতারায় শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

থানা আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি তারিফুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দীন মানিক এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার মাহবুবুল আলম, কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, শেরেবাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজম ও জামায়াত নেতা সোহেল খান।

সাইফুল আলম খান মিলন বলেন, মাহে রমযান আত্মশুদ্ধির মাস, গুনাহ মাফের মাস। তিনি এ মাসের প্রকৃত শিক্ষা বাস্তবজীবনে প্রতিফলন ঘটিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে। ভারতের পরিকল্পনায় দেশের ৫৭ জন চৌকস, মেধাবী ও দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে অনিরাপদ ও অরক্ষিত করা  হয়েছে। তারা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ব্যাপকভাবে গণহত্যা চালিয়েছে যা জাতিসংঘের তদন্ত রিপোর্টে ওঠে এসেছে। এ রিপোর্ট গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। এতে আওয়ামী সরকার কর্তৃক মানবতা বিরোধী অপরাধ ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। তাই এসব গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় জাতি কলঙ্কমুক্ত হবে না।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের প্রতিভূরা এখনো সক্রিয় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মূলত, আওয়ামী ফ্যাসিবাদীরা পুরো রাষ্ট্রযন্ত্রকেই বিকল করে দিয়েছে। বিচার বিভাগ ও জনপ্রশাসনসহ সকল কিছুকেই দলীয়করণ করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক :

০৬ মার্চ, ২০২৫,  4:58 AM