ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

লাইলাতুল কদরে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

#
news image

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমান বলেন, ‘লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিলো পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলো আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদিতে ব্যস্ত থাকবেন।’

তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক :

২৬ মার্চ, ২০২৫,  8:35 PM