ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ আজ: সপ্তাহব্যাপী কর্মসূচি ছাত্রশিবিরের

#
news image

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বেলা সাড়ে ১১টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচিরও ডাক দিয়েছে ছাত্রদল।

অপরদিকে, গাজায় হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ৭ এপ্রিল বৈশ্বিক ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সর্বস্তরের অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান, ৮ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৯ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ কর্মসূচি পালন, ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান, ১১ এপ্রিল জেলা পর্যায়ে ‘ম্যাস মুভমেন্ট’ কর্মসূচি পালন এবং ৭ থেকে ১৩ এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ‘ইকোস অব গাজা’ কর্মসূচি পরিচালনা।

বিবৃতিতে বলা হয়, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলো ছাত্রসমাজকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০৮ এপ্রিল, ২০২৫,  7:53 AM