ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাশরুম ও মুক্তা চাষের ব্র্যান্ডিং জেলা হতে পারে পঞ্চগড় : সারজিস আলম

#
news image

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, পঞ্চগড় মাশরুম ও মুক্তা চাষের ব্র্যান্ডিং জেলা হতে পারে।

আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার জেলা প্রশাসন ইকো পার্ক চত্বরে দুই দিনব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, দেশের বিভিন্ন জেলায় মাশরুম ও মুক্তার চাষ স্বল্প পরিসরে হলেও বৃহৎ আকারে নেই। সে হিসেবে মাশরুম ও মুক্তা চাষের ব্র্যান্ডিং জেলা হওয়ার সক্ষমতা রাখে পঞ্চগড়।

তিনি আরও বলেন, এখন অনেক মায়েরাই আর স্বামীর উপর নির্ভর হতে চান না, তারা নিজেরাই স্বাবলম্বী হতে চান। দেশে এখন অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে। সেখানে পঞ্চগড়ের মাশরুম ও মুক্তা চাষ আমাদের স্বপ্ন দেখাচ্ছে।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, মুক্তা চাষ কর্মশালার প্রশিক্ষক ড. নজরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় জজ কোর্টের পিপি আদম সুফী, জিপি আব্দুল বারী প্রমুখ বক্তব্য দেন।

এর আগে, গতকাল শুক্রবার জেলা প্রশাসন ইকো পার্ক ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ শুরু হয়। দুই দিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন তরুণ তরুণী অংশ নেন।

পঞ্চগড় প্রতিনিধিঃ

১২ এপ্রিল, ২০২৫,  11:49 PM