ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা

#
news image

বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণ করার দাবিতে মামলা দায়ের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ২০২৩ সালের ১২ জুনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বাদী হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ২০২৩ সালের ১২ জুনে হামলা-মামলার মধ্যে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়। তারই একপর্যায়ে হাতপাখার প্রার্থীর ওপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয় এবং সকল বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়।

সারাদিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭ হাজার ৮০৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৩৩ হাজার ৮২৮ ভোট দেখিয়ে দ্বিতীয় দেখানো হয়। প্রকৃত পক্ষে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো।

ভোটারদের সঙ্গে করা এই জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল খায়ের পক্ষে ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আর্জি জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক :

১৭ এপ্রিল, ২০২৫,  8:42 PM