ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা। এই সংস্কারটা প্রথমে দেখতে চাই। আওয়ামী লীগের বিচার ছাড়া উপদেষ্টারা যদি মনে করে অন্য কোন বড় সংস্কার আছে তাহলে তারা ভুলের মধ্যে রয়েছেন। 

আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আয়োজনে ছাত্র জনতার গণ-আন্দোলনে  ‘কুমিল্লা আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছি। আওয়ামী লীগের ডোনার, অর্থ ব্যবস্থা এখনো বহাল। অনেক দলের রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাদের টাকায় অনেক জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি চলে। অন্তর্বর্তী সরকার তাদের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে সংস্কার কার্যক্রম এবং নির্বাচন যথাযথভাবে করতে পারবে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে  নিজেদের মধ্যে আলোচনা ও মতবিরোধ থাকলেও কোনোভাবেই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে সুযোগ দেয়া যাবে না। মানবিক করিডরের বিষয়ে সরকারকেই স্পষ্ট করতে হবে। কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব এবং দেশকে কোন পরাশক্তির কাছে বন্ধক দেয়া হবে না। অন্য কোনও দেশের আধিপত্য থাকতে দেয়া হবে না।

সমাবেশে বক্তব্য দেন ফেস দ্য পিপল’র সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান ওয়াসিম, সমন্বয়ক রিফাত রশিদ, সমন্বয়ক তরিকুল ইসলাম, সমন্বয়ক আবু বাকের মজুমদার প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :

১৭ মে, ২০২৫,  1:37 AM