ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় আ.লীগ সভাপতি-সম্পাদকসহ ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

#
news image

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ দলের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে মোহনগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লতিফুর রহমানকে প্রধান আসামি করে সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদ মোতাহার হোসেন চৌধুরীসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মোহনগঞ্জ পৌর শহরে স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার ওপর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকারবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আসামিরা সবাই আত্মগোপনে রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রিপন কান্তি গুণ

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  7:40 PM