ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

কোম্পানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

#
news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার  (৩০ মে) বিকেলে বসুরহাট পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম শিকদার এবং সঞ্চালনায় ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আব্দুল মতিন লিটন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বসুরহাট পৌরসভা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিল। দেশে ঐক্যের রাজনীতি চালু করে সবাইকে এক কাতারে নিয়ে আসেন তিনি। অল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে জিয়া বিপুল জনপ্রিয়তা অর্জন এবং তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে দেশ ও জাতিকে মুক্ত করেন।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। ক্ষমতায় থাকাকালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক যুবদলের সভাপতি ফয়সাল,  কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক রাজনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বক্তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং এলাকার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি:

৩১ মে, ২০২৫,  12:10 PM