ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

সিনিয়র নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

#
news image

দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সন্ধায় গুলশানে তাঁর বাসা ‘ফিরোজা’য় নেতৃবৃন্দের সাথে এই  শুভেচ্ছা বিনিময় হয়।

সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহুর্ত, আনন্দক্ষন। আমাদের নেত্রী যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং অনেক সফলতা অর্জন করেছে বিএনপি তার নেতৃত্বে...যিনি বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন এনেছেন সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি।'

তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে, গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থায় ঠিক সেই ভাবে কোনো রাষ্ট্রে উপকার করতে পারে না। আমরা সেই নেত্রীর সাথে দেখা করেছি, সবাই সন্তুষ্টচিত্তে ফিরে যাচ্ছি। আরো সিনিয়র নেতারা আছেন তারা দেখা করবেন।'

বেগম খালেদা জিয়া ভালো আছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো আছেন। তিনি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, দেশবাসিকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে তার জন্য দেশের জন্য দোয়া করতে বলেছেন।

বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যগণের সাক্ষাতের পর দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, আফরোজা খানম রিতা দলের প্রধানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিজস্ব প্রতিবেদক :

০৮ জুন, ২০২৫,  2:10 PM