ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভুয়া ফেসবুক পোস্ট নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

#
news image

ফেসবুকে পোস্ট হওয়া একটি ভুয়া ও মনগড়া বক্তব্যর বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপি’র পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লামিয়া চৌধুরী লিমা-ইউনুস সরকার! ৫ বছর দরকার’ নামে একটি পেইজে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হয়।

রিজভী বলেন, এই ধরনের বক্তব্য আমি কখনো কোনো সংবাদমাধ্যমে দিইনি। ফেসবুকে পোস্ট করা কথাগুলো ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরো বলেন, দল ও কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এসব ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০৮ জুন, ২০২৫,  2:47 PM