ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ: মজিবুর রহমান মঞ্জু

#
news image

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ। 

তিনি বলেন, ‘এতোদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন আদৌ হবে কিনা কিংবা হলেও সেটা ডিসেম্বর না জুনে! এখন সকলের আলোচনা নির্বাচন ডিসেম্বরে না এপ্রিলে? অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি হবে না তা নিয়ে দোলাচলে ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা-অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক-বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হবে।

আজ সোমবার বিকেলে রাণিরহাটে ফেনী সদর উপজেলাস্থ কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দলটির  চেয়ারম্যান এসব কথা বলেন।

এবি পার্টি ফেনী জেলা সমাজ কল্যাণ সম্পাদক এবি সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সাবেক যুব নেতা মিজান শাহ আলম, সামছুদ্দিন হায়দার মাখন, বিশিষ্ট লেখক ও গবেষক নোমান সাইফুল্লাহ। 

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ভোটাররা এক সময় দল ও মার্কা দেখে ভোট দিত। কিন্তু দিনের পর দিন অধিকার বঞ্চিত হয়ে তারা চরমভাবে আশাহত। তাদের উচিত হবে এখন আর পুরাতন ছকে বাঁধা না পড়া। মনের মধ্যে যে দল বা মার্কার প্রতি দুর্বলতা থাকুক না কেন তাদের কর্তব্য হবে সমস্যা সমাধানমূলক প্রস্তাবনাকে সমর্থন করা। যে নেতা সবচেয়ে ভালো সমস্যার সমাধান প্রস্তাব করবে তাকেই সমর্থন দেয়া উচিত। এটাই হবে গণঅভ্যুত্থান ও নতুন রাজনীতির বন্দোবস্ত। বাংলাদেশকে বদলে দিয়ে ঘুরে দাঁড়াবার এ সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক :

০৯ জুন, ২০২৫,  8:36 PM