ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

আগামী রোজার আগেই যেন ভোট হয় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

#
news image

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী রোজার আগেই যেন ভোট হয় বিবেচনার দাবী রাখছি।

গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি এইচ এম আজাদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, শাহ মো.এমরান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এপ্রিলে নির্বাচনের কথা বলেছে। এপ্রিল মাসে ভোট হলে পুরো রোজার মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা বাস্তবতা বিবর্জিত।

বিবেচনার দাবী রাখছি রোজার আগেই যেন ভোট হয়। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন আমরা গণমাধ্যমে দেখেছি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত হতে পারে। যদি হয় জনগণ খুশি হবো। গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠক জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি’র এ নেতা।

এ্যানি বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা চলছি। এই সংগঠনটাকে আর জিয়া পরিবারকে দেশের মানুষ এমনভাবে গ্রহণ করেছে যা অন্য পরিবারকে গ্রহণ করেনি। জিয়া পরিবার ছাড়া বাংলাদেশের অন্য কোনো পরিবার এতো দরদ ও ভালোবাসা নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেনি। বরং উল্টোটা করেছে।

এ্যানি বলেছেন, স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচার দূর্ভিক্ষ ও দুঃশাসনের কথা মানুষ ভুলেনি। গত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা কিভাবে দেশ শাসন করেছে, কিভাবে ভোট করেছে, ভোট দিতে দেয়নি, ভোটার করেনি, জোর করে ক্ষমতা দখল করেছিল। সেই অত্যাচার নির্যাতন এখনো জ্বাজ্জল্যমান। আজকে ফ্যাসিস্ট পালিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে বলেও উল্লেখ করেছেন এ্যানি।

নিজস্ব প্রতিবেদক :

১০ জুন, ২০২৫,  3:45 PM