ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জন মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বন্দর বাজারের বাইতুন্নাজাত কমপ্লেক্সে জামায়াতে ইসলামী বানারীপাড়া শাখার উদ্যোগে  এ  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দ্বীন প্রতিষ্ঠার অঙ্গীকারে উজ্জীবিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। তিনি বলেন, "যতদিন না কায়েম হবে এ ধরায় আল্লাহর দ্বীন, ততদিন সব দুনিয়াদারি অর্থহীন।" তিনি দ্বীন প্রতিষ্ঠার পথে ত্যাগ ও সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, পৌর আমির কাওসার হোসাইন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা মিলিত হন। সভার শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মজলিসে মুফাসসিরিনের জেলা সেক্রেটারি ও বাইশারী ইউনিয়ন সভাপতি মাওলানা আতিকুল ইসলাম।
স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলা প্রাণের উৎসবে পরিণত হয় পাশাপাশি
অনুষ্ঠানটি ছিল ভ্রাতৃত্ব, সংহতি ও আদর্শিক চেতনার এক অনন্য মেলবন্ধন।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

১০ জুন, ২০২৫,  9:28 PM