ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শো-ডাউন

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। গতকাল  টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ শোডাউনে শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শোডাউনটি টঙ্গী ও  আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মুহাম্মদ হোসেন আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নির্বাচনী শো-ডাউন কর্মসূচির মাধ্যমে তিনি গাজীপুর-২ আসনের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং তাঁর উন্নয়ন, পরিকল্পনা ও রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোডাউন স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শোডাউনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে জানান তারা।
এদিকে, নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর পাশাপাশি জামায়াতের এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

মো: নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

১৪ জুন, ২০২৫,  5:04 PM