ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

এনআইডি সংশোধনের পুরাতন আবেদন অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তি নির্দেশ ইসির

#
news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ‘গ’ ক্যাটাগরির পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার জন্য ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। 

৬৪ জেলার সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা এবং ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এই অফিস আদেশ গত রোববার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রদান করা হয়েছে।  

অফিস আদেশে বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির নিমিত্তে বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্ন করার জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ৩ নম্বর কলামে বর্ণিত ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অনুকূলে নির্দেশক্রমে ক্ষমতা প্রদান করা হল।’

এতে বলা হয়, ‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের অঞ্চলের বা জেলার অনিষ্পন্ন আবেদনসমূহ ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকতারা ‘গ’ ক্যাটাগরির আবেদনসমূহ নিষ্পত্তিসহ ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও নিবিড়ভাবে তত্ত্বাবধায়ন করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২১ এপ্রিল তারিখে জারিকৃত অফিস আদেশ মোতাবেক ‘খ’ এবং ‘গ’ ক্যাটাগরির আবেদনের সংখ্যা বিবেচনায় পাশ্ববর্তী সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের (যাদের অনুকূলে ইতিমধ্যেই ইউজার আইডি রোল প্রদান করা হয়েছে) দায়িত্ববণ্টনের অনুমতি প্রদান করা হলো। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আবশ্যিকভাবে পুরাতন আবেদনসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।’

‘জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১০ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক বা সহকারী পরিচালকরা তার আওতাধীন অঞ্চলের ‘গ’ ক্যাটাগরির ক্রাশ প্রোগ্রামের কার্যক্রম দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) কাছে রিপোর্ট প্রদান করতে হবে।

পরিচালককে (পরিচালনা) ক্র্যাশ প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং ওই কাজের অগ্রগতির প্রতিবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক কাছে দাখিল করতে হবে।’ 

নিজস্ব প্রতিবেদক :

১৮ জুন, ২০২৫,  3:11 AM