ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাবি ছাত্রশিবিরের উদ্যোগে ডাকসুর গঠনতন্ত্র বিতরণ

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ গঠনতন্ত্র হল প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।

হল প্রতিনিধিরা গঠনতন্ত্রের কপি গ্রহণ করে তাদের নিজ নিজ হলে শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করবেন।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মাঝেও গঠনতন্ত্রের কপি বিতরণ করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ডাকসু দেশের ছাত্ররাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর গঠনতন্ত্র ছাত্রসমাজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। গঠনতন্ত্রের অনূদিত সংস্করণটি ছাত্রদের উপযোগী ভাষায় প্রণয়ন করা হয়েছে, যাতে তারা সহজেই এর মূল বিষয়বস্তু ও কাঠামো বুঝতে পারেন। 

সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, আমরা আশা করি, প্রতিটি হলে প্রতিনিধিরা এই গঠনতন্ত্র পৌঁছে দিবেন সাধারণ শিক্ষার্থীদের হাতে। ছাত্রদের মাঝে আইন, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ জুলাই, ২০২৫,  5:35 AM