ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাধবপুরে সাংবাদিকের উপর হামলা !

#
news image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায়  দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছেন সাংবাদিক ও নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা চৌধুরী ও সাংবাদিক মাসুদ লস্কর। রবিবার (২৪ নভেম্বর) উপজেলার চৌমুহনি ইউপির কমলপুর গ্রামে রাত্রিবেলায় ওই ঘটনা ঘটে । 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়,ব্রাক এনজিওর কর্মকর্তা জমিলা খাতুনের লাঠিয়াল বাহিনীর নেতা মরম আলির নেতৃত্বে স্হানীয় কমলপুর এলাকায় ১০/১৫ জনের একটি দল এদের উপর অতর্কিত হামলা করে। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ির এএসআই গোলাম কিবরিয়া এসে সাংবাদিকদের উদ্ধার করে । 
 
জানা যায়, সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী বিগত বেশ কিছুদিন আগে মরম আলীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। মামলার তদন্ত কারী কর্মকর্তা রবিবার রাতে ফাড়িতে মরম আলী কে হাজির হতে নির্দেশ দিলে উত্তেজিত হয়ে জমিলা বেগমের ভাইজি জামাই মরম আলী ফাড়িতে না গিয়ে মামলা আপোষ মিমাংসা করতে চাপ দেয়। পরিকল্পনামতো  বাড়ি ফেরার পথে এদের উপর আক্রমণ করে।
 
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও মাধবপুর জাসাসের সভাপতি কায়েস সালমান জানান,আমাদের সাংবাদিক সহকর্মীদের উপর এ ধরনের হামলা তীব্র নিন্দনীয়। প্রাশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।অন্যথায় আমরা মানববন্ধনের আয়োজন করব। 
 
যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার বিষয়টি আমরা  অবগত আছি । এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোঃ শামীম মিয়া হবিগঞ্জ :

২৫ নভেম্বর, ২০২৪,  3:57 AM

news image
.