ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৭ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাহীন , সম্পাদক পিন্টু

#
news image

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সরিষাবাড়ী পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রতীক্ষিত জাকজমক পরিবেশে এই সম্মেলনে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ৩৭১ ভোট , সাধারন সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর সভাপতি প্রার্থী গোলাম রব্বানী লেকু- ২৩০ ভোট, সাধারন সম্পাদক প্রার্থী শাহ আফরাফুল আলম ফকির - ২৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
 নব নির্বাচিত পৌর বিএনপি’র সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন তিনি উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এবং সাবেক পৌর মেয়র। সাধারন সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু তিনি জেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক হিসেবে দলীয় পদে রয়েছেন। 
  দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দুপুরে ২য় পর্বে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটে ভোট গ্রহন শেষে রাত ৮ টায় ফলাফল ঘোষনা করা হয়। গতকাল শনিবার (৫ জুলাই) সরিষাবাড়ী পৌর বিএনপি’র আয়োজনে সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। উদ্বোধক হিসেবে, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম উপস্থিত ছিলেন।
 বিশেষ অতিথি হিসেবে,সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল , সহ প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস। সম্মেলনে পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেক এর সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন সম্মেলন পরিচালনা করেন। 
দীর্ঘদিন পরে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন নেত্-াকর্মীরা। 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : 

০৫ জুলাই, ২০২৫,  10:22 PM