ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি : ফয়জুল করিম

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। 

তিনি আজ মঙ্গলবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ১৯৯১ সালে বিএনপি একাই নির্বাচন করেছিল। বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। একই গাছে দুই ডাল বিএনপি আর আওয়ামী লীগ। 

তিনি বলেন, জুলাই বিপ্লবে আমরা সামনে ছিলাম, রাস্তায় ছিলাম। আমরা বুলেটের সামনে ছিলাম, ব্যথা আমাদের। তাই কথা বলার দায়িত্ব আমাদের।  বিএনপি-আওয়ামী লীগকে বার বার পরীক্ষা করেছেন, তাদের বার বার পরীক্ষার দরকার নেই। আমাদের একটা বার পরীক্ষা নেন, যদি ভাল রেজাল্ট করতে না পারি, তবে কখনো আপনাদের সামনে আসবো না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্যে রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন্নবী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন, নাটোর জেলা সাধারণ সম্পাদক এম এম ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক :

০৯ জুলাই, ২০২৫,  7:19 AM