ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশ পুনর্গঠনে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে পারিনি: নাহিদ ইসলাম

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের পর এ দেশকে নতুনভাবে তৈরি করা আমাদের স্বপ্ন ছিল। যদি বিদ্যমান দলগুলোর নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হতো তবে আমাদের নতুন রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হতো না । কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে পারিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে নড়াইল জেলা শহরের মুক্তমঞ্চ এলাকায় এক পথসভায় নাহিদ এসব কথা বলেন।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে গণ-অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দলটি। 

গত ১ জুলাই থেকে শুরু হয়ে দেশব্যাপী এ পদযাত্রা চলকে ২৯ জুলাই পর্যন্ত।

নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য, আসন ভাগাভাগির  জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। তারা গণ-অভ্যুত্থানকে স্বীকার করতে চায়না। তারা মনে করে, ক্ষমতার পরিবর্তনের জন্য এই গণ-অভ্যুত্থান হয়েছিল। 

কিন্তু আমরা মনে করি, দেশ পুনর্গঠনের জন্য ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এই গণ-অভ্যুত্থান হয়েছিল।

জনগণকে এনসিপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা সর্বদা আপনাদের অধিকারের জন্য কাজ করে যেতে চাই । আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই৷ 

আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।

নাহিদ বলেন, আমরা চাই বাংলাদেশে যেন নতুন কোন স্বৈরাচার না জন্ম নিতে পারে।  আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, ভাত কাপড়ের অধিকার থাকবে। বাংলাদেশে কোন দুর্নীতি থাকবেনা। এমন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা রাজনৈতিক দল গঠন করেছি।

অভ্যুত্থানের এক বছর পরেও শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি উল্লেখ করে নাহিদ বলেন, অভ্যুত্থানের এক বছর পরেও যখন আমরা প্রত্যাশিত বাংলাদেশ পাইনি তাই আবারও রাস্তায় নেমে এসেছি। 

আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।

নড়াইলের পথসভায়  আরও বক্তব্য দেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,  মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :

১০ জুলাই, ২০২৫,  9:46 PM