ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

শনিবার বাগেরহাটে এনসিপির পথসভা: প্রস্তুতি সম্পন্ন

#
news image

আগামীকাল শনিবার বিকেলে বাগেরহাটে আসবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

আগামীকাল দুপুর ২টায় জেলার রামপাল উপজেলার ফয়লায় পথসভা, বিকেলে খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত, জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বাগেরহাট শহরের রেলরোড চত্বরে পথসভা করবেন জাতীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের পর তারা ১৩ জুলাই পিরোজপুরে যাবেন।

‎জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতুসহ ৪০ জন নেতা এই সফরে অংশ নিচ্ছেন।

‎এছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ জেলা ও বিভাগীয় নেতারা অংশ নেবেন এই পদযাত্রায়।

এদিকে কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির বাগেরহাট জেলা কমিটি। শহর-গ্রাম সর্বত্র চলছে মাইকিং। আর দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা নিজেদের মত করে যোগাযোগ করছেন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা এই তরুণ রাজনীতিবিদদের আগমনে বাগেরহাট শহর ও ফয়লা এলাকায় একটি গণজমায়েত হবে বলে জানান দলটির প্রধান সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।

তিনি বলেন, এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। পদযাত্রা উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এই পদযাত্রা সম্পন্ন করা হবে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১১ জুলাই, ২০২৫,  8:55 PM