ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কাল রাজবাড়ীতে এনসিপি’র পথসভা

#
news image

আগামীকাল রাজবাড়ীতে পথসভা করবে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)।  শহরের রেলওয়ে গেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হবে।

এনসিপি রাজবাড়ী জেলা সদস্য আবদুল্লাহ আল মামুন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। 

এতে অন্যান্য বক্তাদের মধ্যে থাকবেন - এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

আবদুল্লাহ আল মামুন বলেন, পথসভায় রাজবাড়ীর উন্নয়ন, পদ্মা নদীর ওপর পাটুরিয়া ঘাট ও পাবনার কাজিরহাট সংযোগে পদ্মা সেতুর সম্ভাবনা এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি জানান, পথসভায় বক্তারা “জুলাই গণঅভ্যুত্থান” এর গুরুত্ব তুলে ধরে দেশের রাজনৈতিক সংস্কার, শিক্ষা-স্বাস্থ্য খাতের রিফর্ম, প্রশাসনিক স্বচ্ছতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাবেন।

তিনি বলেন, দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হবে। সার্বিকভাবে, এই পথসভা হতে যাচ্ছে একটি রাজনৈতিক জন জাগরণমূলক মঞ্চ, যেখানে “জুলাই বিপ্লবের ধারাবাহিকতা ও সংস্কারের অঙ্গীকার” তুলে ধরা হবে।

নিজস্ব প্রতিবেদক :

১৬ জুলাই, ২০২৫,  5:32 PM