ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়া বিষয়ে কমিশনের সিদ্ধান্তে এবি পার্টি একমত : আসাদুজ্জামান ফুয়াদ

#
news image

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবে না- কমিশনের এমন সিদ্ধান্তে তার দল একমত পোষণ করেছে। এতে ব্যক্তির স্বৈরাচারিতা কমে আসবে।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

বৈঠকে আজকে মূলত প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিভিন্ন দলের প্রস্তাবের আলোকে সমন্বিত খসড়া প্রস্তাব চূড়ান্তকরণ বিষয়ে আলোচনা হয়েছে। 

এবি পার্টির পক্ষ থেকে বৈঠকে  আরও অংশগ্রহণ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।
 
মিডিয়া ব্রিফিংয়ে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির,ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব গাজী সাবের হোসেন ও যুব পার্টির সহকারী অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম। 

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কেউ কেউ সংবিধানের ত্রয়োদশী সংশোধনী অনুযায়ী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছেন, কিন্তু এটি আমরা এবি পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল বিরোধিতা করেছি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া বিধান থাকার কারণেই বিচারবিভাগ কলুষিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিচার বিভাগ অন্তর্ভুক্ত হওয়ার কারণেই গত ১৬ বছর গোটা জাতিকে এর মাশুল দিতে হয়েছে বলে দাবি করেছেন আসাদুজ্জামান ফুয়াদ। 

নিজস্ব প্রতিবেদক :

২৩ জুলাই, ২০২৫,  1:50 AM