ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : নাহিদ ইসলাম

#
news image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি করা উচিত। কমিটিতে সরকারের বাহিরের এবং স্কুলের কমিটির সদস্যদেরও রাখতে হবে।

দুর্ঘটনায় লাশ গুমের প্রচারণার বিষয়ে নাহিদ বলেন, মাইলস্টোন স্কুলের দূর্ঘটনায় লাশ গুম করার একটি প্রচারণা দেখা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আসা উচিত ছিলো। দূর্ঘটনার সময় সেখানে কতজন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী ছিলো এবং কতজন হতাহত আছেন, এগুলো সবসময় সরকারকে আপডেট করা উচিত। সরকারকে আহত এবং নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ এবং এটি ব্যাপকভাবে প্রচার করতে হবে।

নাহিদ বলেন, গতকাল রাত তিনটার পর আমরা জেনেছি এদিনের এইচএসসি পরীক্ষা হবে না। অন্য উপদেষ্টাগণ শিক্ষা উপদেষ্টাকে ফোনেও পাচ্ছিলেন না। সরকারের উপদেষ্টাদের মধ্যেই সমন্বয় নেই। সরকারি উপদেষ্টারা দায়িত্ব নিয়ে কাজ করলে সচিবালয়ে আজকে এমন ঘটনা ঘটতো না।

তিনি আরও বলেন, দেশের একটি ইমার্জেন্সি অবস্থায় যেখানে শিক্ষার্থীরাসহ সবাই ট্রমাটাইজ, এই পরিস্থিতিতে সরকার ও উপদেষ্টারা যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে এধরণের পরিস্থিতি তৈরি হতো না।

নিজস্ব প্রতিবেদক :

২৩ জুলাই, ২০২৫,  1:56 AM