ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশকে সঠিক পথে নিয়ে যেতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। যতদ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। 

আজ শনিবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শহীদ ওকিয়া ফেরদৌস নিধির পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। কেননা, একটি ফুল ফোটার আগেই ঝরে গেল। তার জন্য কারা দায়ী, কী দায়ী, দুর্ঘটনা কেন ঘটলো , দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা এই প্রশ্নগুলো দেশের ১৮ কোটি মানুষ করছে। আমরা সেই দ্বন্দ্বে যেতে চাই না।’

এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশে আর কখনো যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকি, সচেতন থাকি জানিয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে, কিন্তু দুর্ঘটনা যদি কোনো গাফিলতির জন্য হয় তখনই কিন্তু মানুষের প্রশ্ন ওঠে। মাইলস্টোন স্কুলে এমন একটি দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে।’

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানান ড. মঈন খান।

তিনি বলেন, ‘সত্যিকারের জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, বিমান দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চাই না। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে কেননা পাঁচ বছর পর পর তাদেরকে জনগণের মুখোমুখি হতে হয়।’

এ সময় ড. মঈন খান গত আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনকে ভুয়া বলে আখ্যা দেন।

নিজস্ব প্রতিবেদক :

২৭ জুলাই, ২০২৫,  12:10 AM