ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

সংস্কার ও জুলাই গণ-হত্যার বিচার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না : নাহিদ ইসলাম

#
news image

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মৌলভীবাজারে পদযাত্রা পরবর্তী জনসভায় বলেছেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ তা গ্রহণ করবে না।

আজ শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তৃতায় সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। তবে, বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষায় রাজপথে নামছে। এর বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। এই সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের ওপর চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাংবাদিকতার মতো মহৎ পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের স্বাধীনতার সাথেই প্রতারণা করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন।
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক  নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, সরকারের আশ্বাসে আর বিশ্বাস নেই। আগামী ৩ আগস্ট রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করা হবে।’

 তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এই আন্দোলন আর কোনোভাবেই ঠেকানো যাবে না।

এর আগে দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি প্রেসক্লাব, শাহ মোস্তফা রোড হয়ে বেরিরপাড় জনসভায় গিয়ে শেষ হয়। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক :

২৭ জুলাই, ২০২৫,  12:12 AM