ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মাধবপুরে মামলা না নেয়ায় অভিযোগ ওসি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে

#
news image

হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর)সন্ধ্যায়  জিয়া সাংস্কৃতিক সংসদ (জিসাস) এর মাধবপুর উপজেলার শাখার মহিলা বিষয় সম্পাদক, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী শাবানা এ অভিযোগ দাখিল করেন। 
 
জানা যায়,গত ৪ নভেম্বর চাঁদ সুলতানা চৌধুরী শাবানা উপজেলার রাজাপুর গ্রামের মরম আলী গং দের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ অন্যান্য বিষয় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলাটি যথাযথ তদন্ত না করে গড়িমসি করতে থাকেন ওসি আব্দুল্লাহ আল মামুন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য কাসিমনগর পুলিশ ফাড়ির আইসি নুর মোহাম্মদকে দায়িত্ব দেওয়া হয়। আইসি নুর মোহাম্মদ তদন্তভার পেয়ে এএসআই গোলাম কিবরিয়াকে দিয়ে অভিযুক্তকে ফাড়িতে তলব করে, পাশাপাশি অভিযোগকারীকে ও ফাড়িতে দেখা করতে বলে মিমাংসা করার প্রস্তাব দেয়। 
 
অভিযোগকারী সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী সংবাদ সংগ্রহ করে কাশিমনগর যাওয়ার পথে অভিযুক্ত পুর্ব পরিকল্পনামতো স্থানীয় ব্র‍্যাক এনজিও কর্মকর্তা জমিলার সহযোগিতায় ১০/১৫ জন চাঁদ সুলতানা চৌধুরী শাবানা ও তার সহকর্মী সাংবাদিক মাসুদ লস্কর এর উপর আক্রমণ করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় কাসিমনগর ফাড়িতে যোগাযোগ করা হলে এএসআই গোলাম কিবরিয়া এসে ঘটনাস্হল থেকে সাংবাদিকদের উদ্ধার করে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
 
পরদিন রাতে লিখিত অভিযোগ নিয়ে চাঁদ সুলতানা চৌধুরী শাবানা মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের কাছে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং হামলাকারীদের দিয়ে উল্টো অভিযোগ করিয়ে নেন। ফলে অভিযোগকারী নারীনেত্রী পুলিশ সুপারের কাছে  প্রতিকার চেয়ে ওসি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ ও তার মামলা এফআইআর করার জন্য আবেদন করেন।
 
এ ব্যাপারে  জানতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনেরকে একাধিক ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হবিগঞ্জ প্রতিনিধি:

২৮ নভেম্বর, ২০২৪,  1:20 PM

news image
ওসি আবদুল্লাহ আল মামুন