ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপি : নাহিদ ইসলাম

#
news image

শুধু গোপালগঞ্জ নয় গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপির নেতাকর্মীরা, বলেছেন কেন্দ্রীয় এনসিপি নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, এনসিপির লড়াই এখনো শেষ হয়নি, লড়াই চলছে। আজকেও (গাজীপুরে) সন্ত্রাসীরা মহড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ও জুলাই  গণঅভ্যুত্থানের শক্তিকে ভয় দেখাতে। 
তিনি বলেন, তাদের (সন্ত্রাসীদের) বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে, ভয় দেখিয়ে (এনসিপি) দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৯জুলাই) বিকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে শহীদদের স্মরণে ও জুলাই পদযাত্রায় আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। 
 
এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ( উত্তরাঞ্চল) সারজিস ইসলাম বলেন, গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদরা মুছতে পারবে না। এখানে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রজনতা। গাজীপুর থেকেও মুজিববাদের কবর রচিত হবে। 
 
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের বরণ করে নিতে গাজীপুরের এনসিপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগেই মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ কানায় কানায় ভরে যায় ছাত্র-জনতার অংশগ্রহণে।
 
পরে সন্ধ্যা ৬টায় নেতা কর্মীদের নিয়ে গাজীপুরের রাজবাড়ি ডিসি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিগত আ'লীগ সরকারের নানা কর্যক্রমের কট্রোর সমালোচনা করেন। বক্তব্যের একপর্যায়ে নেতৃবৃন্দ গাজীপুরের উন্নয়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়ন ও সংস্কার নিয়েও বক্তব্য দেন। 
 
এছাড়া জুলাই সনদ ঘোষণা করে সেই মোতাবেক নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা, নাহিদ ইসলাম। এ অনুষ্ঠানেও ডিসি অফিসের সামনের সড়ক ছাত্রজনতার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণতা পায়।
 
এ সময় তাদের সাথে ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মেজর (অব) আব্দুল্লাহ আল মাহমুদ, এনসিপি নেতা মেজবাউল হক ও ইমন আহমেদসহ স্থানীয় এনসিপির বিভিন্ন স্তরের  নেতাকর্মীরা।

গাজীপুর প্রতিনিধি :

৩০ জুলাই, ২০২৫,  10:00 PM