ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে জাল-পাটা উচ্ছেদ অভিযান

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ফকিরহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি জটার খালে অবৈধ জাল ও নেট-পাটা অপসারনের জন্য অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রাপ্ত অবৈধ জাল, নেটপাটা, উচ্ছেদ করে তা কেটে নষ্ট করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ। এ সময় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ বলেন, “জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরী। এগুলো শুধু পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে। পাশাপাশি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মৎস্য আহরণ ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অবৈধ নেট-পাটা-বাধ রোধে সবাইকে আরও সচেতন ও সহযোগিতাশীল হওয়ার আহ্বান জানা এ কর্মকর্তা।

বাগেরহাট প্রতিনিধি :

০১ আগস্ট, ২০২৫,  4:27 AM