ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

গাজীপুরের শ্রীপুরে মামার ছুরিকাঘাতে ভাগ্নের মৃত্যুর অভিযোগ

#
news image

গাজীপুরের শ্রীপুরে মামার ছুরিকাঘাতে ভাগ্নের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভাগ্নে শাহরিয়ার (১৯) নেত্রকোণার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি লিচু বাগান এলাকার মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

অভিযুক্ত মামা রনি (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে মামা রনি ও ভাগ্নে শাহরিয়ার ঘরে একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এসময় ভাগ্নে শাহরিয়ার ঘর থেকে বাইরে আসে। পরে মামা রনি বাইরে এসে ভাগ্নের সঙ্গে আবার তর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে হাতাহাতি হলে মামা ভাগ্নেকে একাধিকবার ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান। পরে নিহতের স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

গাজীপুর জেলা প্রতিনিধি :

২৮ নভেম্বর, ২০২৪,  11:10 PM

news image
.