ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ জনগণের শক্তিতে ও ভোটে বিশ্বাসী

#
news image

আওয়ামী লীগ জনগণের শক্তিতে ও ভোটে বিশ্বাসী জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরাই ভোটাধিকারের জন্য লড়াই করেছি। জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ-না ভোট করেছিলেন। আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগানটিও আমাদের দেয়া। আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি।

সোমবার (১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত থাকার কারণে মানুষ শান্তিতে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে আছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। এভাবে মানুষের হৃদয় জয় করে মানুষের ভোট পাই। তাই আমাদের জনগণের ভোট চুরি করতে হয় না।তিনি বলেন, বিএনপির চুরি-দুর্নীতি ও সন্ত্রাসের কারণে জনগণ তাদেরকে ২০০৮ সালে প্রত্যাখ্যান করেছে। জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা তারা শুধু এটাই জানে। এখন আবার নির্বাচন বানচাল করতে চায়। 

লন্ডনে থাকা তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে অরাজকতা করছে দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আগুনসন্ত্রাস করে ভোটের অধিকার কেড়ে নিতে চাওয়া বিএনপিকে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে। ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে জ্বালাও-পোড়াও করে তারা ব্যর্থ হয়েছিল। এখন আবার নির্বাচন বানচালের চেষ্টা করছে। 

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  6:35 PM