ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিক

#
news image

বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ভাষাসৈনিক ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট। তিনি ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। 
 
বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সাথে চারদলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সালাম তালুকদার দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেন।
 
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সে সময়কার সাহসী ভুমিকা জাতি ও তার দল আজীবন স্বরণ রাখবে।
 
১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে শাহজালাল র: (সাবেক জিয়া) আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।
 
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, প্রয়াত এ নেতার মৃত্যু বার্ষিক উপলক্ষে জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে,উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, 
শোকর্যালী, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
 
এ ছাড়া মসজিদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

২০ আগস্ট, ২০২৫,  12:28 AM