ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন,“ চক্রান্ত হচ্ছে দেশকে দাবিয়ে রাখার ।এটি প্রতিহতে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ সারা বিশের¦ বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।”
বুধবার (২০ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক এলজিআরডি মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শোক র‌্যালি ও শ্রদ্ধা নিবেদন এবং দোয়া শেষে প্রয়াত নেতার কবরস্থান সংলগ্ন মসজিদ মাঠে স্মৃতিচারন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার একজন সৎ,নিষ্ঠাবান,নেতা ছিলেন। তিনি দেশ,জাতি ও জনগনের এবং সরিষাবাড়ীর উন্নয়নের জন্য সব সময় চিন্তা করেছেন। তার সৎকর্মেও গুনে মহান সৃষ্টিকর্তা তাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করার কামনা করেন তিনি। 
এ ছাড়া আরও বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আর বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারা অব্যাহত রেখে তারেক রহমানই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর সহধর্মিণী মাহমুদা সালাম, একমাত্র কন্যা সালিমা খাতুন আরুণি, জামাতা বিশিষ্ট ব্যাবসায়ী এম হাসান প্রমুখ। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশাজিবী ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ প্রয়াত নেতার মৃত্যবার্ষিকীর কর্মসুচীতে অংশ নেন।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

২০ আগস্ট, ২০২৫,  9:56 PM