ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোল্লাহাটে সংঘর্ষ এড়াতে প্রশাসনের ১৪৪ ধারা জারি।

#
news image

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলাকালীন বিবাদমান দুটি গ্রুপের সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
মঙ্গলবার (৩'রা ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপি'র আয়োজনে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে আদালত অব্যাহতি দেওয়ায় এ আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ,  সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী।
এর আগে গত রবিবার  বিএনপির কর্মীসভায় দু'পক্ষের সংঘর্ষের জেরে মঙ্গলবার সকাল থেকে মোল্লাহাট সদর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘর্ষ এড়াতে  উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী পুলিশ ও আনসার বাহিনীর টহল জোরদার করেন। টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির সমাবেশ সংক্ষিপ্ত ঘোষণা করা হয়। এরপর  সেনাবাহিনীর পক্ষ থেকে ১০ মিনিটের মধ্যে সমাবেশ স্থল ত্যাগ করার কথা বলা হলে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিনের আদেশে তার দলীয় লোকজন উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে উপজেলা সদরের ৩ কি:মি: পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জনসমাগম নিয়ন্ত্রণ করা হয়। বুধবার সকাল ৭:০০ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

মোল্লাহাটে উপজেলা (বাগেরহাট) প্রতিনিধি :

০৪ ডিসেম্বর, ২০২৪,  1:21 AM

news image
.