ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

#
news image

চিকিৎসকদের অনুমতি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে তিনি গুলশানের বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, মহাসচিবের অবস্থা এখন স্টেবল। ওনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। হসপিটালে মহাসচিবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অধ্যাপক মোমিনুজ্জামানের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ডা. জাহিদ জানান, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিবের হাসপাতালের ভর্তির সংবাদ শুনেই ওনার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে মির্জা ফখরুলকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

আজ দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বিএনপি মহাসচিবকে দেখতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। তারা কিছু সময় মহাসচিবের সাথে কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক :

২১ আগস্ট, ২০২৫,  12:55 AM