ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী

#
news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দমনমূলক সরকারের অধীনে মানুষ ১৬ বছর ধরে নিপীড়ন সহ্য করেছে। তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর আমরা দেশে একটি গণতান্ত্রিক ক্ষেত্র তৈরির জন্য কঠোর পরিশ্রম করেছি।

আজ বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের ৪৫০ জন নেতাকর্মীকেও হত্যা করা হয়েছিল, যারা জুলাইয়ের আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন। ব্যাপক রক্তপাতের পর আমরা ৫ আগস্ট অর্জন করেছি।

তিনি বলেন, শেখ হাসিনা দুঃশাসন প্রতিষ্ঠা করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনকে ধ্বংস করেছেন। 

নির্বাচন প্রক্রিয়া যখন এগিয়ে চলেছে, তখন দুইটি বা একটি রাজনৈতিক দল এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। সংস্কারে আগে কখনও এ বিষয়ে আলোচনা করা হয়নি।

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য উপযুক্ত ব্যবস্থা নয়। আমাদের প্রতিবেশী দেশ ভারত কখনও এ পদ্ধতি অনুসরণ করে না। গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কখনও এ ব্যবস্থা চালু করা হয়নি।

বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,  সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেস আলী মামুন।

এর আগে রুহুল কবির রিজভী জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ১৬ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও অটোরিকশা বিতরণ করেন।

নিজস্ব প্রতিবেদক :

২৮ আগস্ট, ২০২৫,  9:43 AM