ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে শুভেচ্ছা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির সর্বস্তরের নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকরী উদ্যোগ গ্রহণ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালুকরণ, রপ্তানিমুখী বাণিজ্যের প্রসার, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সকল নৃগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বহুবিধ অর্জন রয়েছে বিএনপি’র।

নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি’র প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে।

নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় আরও স্মরণ করেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপোষহীন নেতৃত্ব এবং বাংলাদেশের মানুষ মুক্তির জন্য তাঁর ত্যাগ ও ভূমিকাকে।

তারা বলেন, প্রায় ২ হাজার শহীদ ও ২০ হাজার আহতসহ লাখো মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছে। এখন অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়ন ও জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি। সেই সাথে আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, যা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি। 

এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন, ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেবেন শহীদ জিয়ার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দল- বিএনপি’র পথচলা শুভ হোক— এবি পার্টির পক্ষ থেকে এই কামনা করেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নিজস্ব প্রতিবেদক :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  4:12 PM