ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বাংলাদেশের রাজনৈতিক দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে আকাশেও মেঘ ধরেছে : মো.শাহজাহান

#
news image

নেয়াখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতো পরিষ্কার নয়। বিভিন্নভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে। শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে সমাবেশ সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক মাহবুব আলমগীর আলো, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান।

এ সময় তিনি নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি। তাহলে ওই রাজনৈতিক আকাশের মেঘ কোন কাজে আসবেনা। আকাশের মেঘ, আকাশে উড়ে চলে যাবে। রাজিনিক ভাবে সকল কিছু হবে। এমপি,মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়। তাদের কাছে বড় হলো জিয়ার রহমানের আদর্শ।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি এ দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ। বাংলাদেশের ভূখণ্ডে কোন আধিপত্য শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে। দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর ছাত্রদল করেছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য।

শাহজাহান বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট শিকার করেন, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে এখনো ফিরতে পারেন নাই। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন ম্যাসেজ দিতে হবে বাংলাদেশে এমন কোন শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।

নোয়াখালীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে সমাবেশ আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক,কেন্দ্রীয়, নোয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শাহাদাত হোসেন, নোয়াখালী প্রতিনিধি :

০২ সেপ্টেম্বর, ২০২৫,  4:15 PM