ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

গাজীপুরে অসুস্থ বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে দিল সন্তানরা

#
news image

গাজীপুরে অসুস্থ এক বৃদ্ধ বাবাকে তার সন্তানরা জঙ্গলে ফেলে চলে যায়। তিন দিন পর তাকে উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশ বলছে, বৃদ্ধ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পুনর্বাসনসহ তার সার্বিক দায়িত্ব নেওয়া হবে।

উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধের বড় মেয়ে ও তার জামাতা, অন্য ভাই-বোনদের সঙ্গে পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বৃদ্ধের অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করে। পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যায়। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গত ৪ ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজখবর নিয়েছি।

ওসি আরও জানান, বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি এ বৃদ্ধের মৃত্যু পর্যন্ত দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন।

শাহাদাত হোসেন, গাজীপুর :

০৭ ডিসেম্বর, ২০২৪,  2:14 AM