ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ 

#
news image

মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ     
            
  সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সু-দৃঢ় করতে বাগেরহাটের মোংলায় বিশাল সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার সকালে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। 
সম্প্রীতি সমাবেশে বিএনপি নেতা বলেন, আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ সবাই বাংলাদেশী। দেশে মেজরিটি-মাইনরিটি বলে কোন কথা নেই। বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, বিএনপি সকল ধর্ম বর্ণ ও শ্রেনী পেশার মানুষদের সাথে নিয়েই রাজনীতি করে। সারা দেশের ন্যায় মোংলা-রামপালের প্রত্যেক মানুষ যাতে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে শহীদ জিয়ার সেই আদর্শ অনুসরন করে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনার রাজনীতি করি। বিএনপির কর্মীরা যেন অন্য কোন দলের এজেন্ট হয়ে কাজ না করে সেদিকে কড়া নজর রাখতে হবে স্থানীয় নেতাদের। কেউ কোন বিশৃঙ্খলা করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে।  
সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আ. মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি, খোরশেদ আলম, আ. রাজ্জাক, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বাবলু ভুঁইয়া, যুবদল নেতা সফরুল হায়দার সুজন ও আবুল কাশেম।
সম্প্রীতি সমাবেশে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
 
জেলা প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৪,  1:09 PM