ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল

#
news image

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভাঙ্গা উপজেলায় দুটি ইউনিয়ন ফিরে পেতে ফরিদপুর ৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ ৫ জন এ রিটটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

এর আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে দুই ইউনিয়ন বিষয়ে প্রজ্ঞাপন বাতিলে লিগ্যাল নোটিশ দেয়া হয়। সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করার প্রতিবাদে কয়েকদিন ধরে ভাঙ্গায় বিক্ষোভ কর্মসূচী চলে।

নিজস্ব প্রতিবেদক :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  10:24 PM