ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি আরও বলেন, এ দেশের জনগণ নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটারেরা অধীর আগ্রহে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। দেশের জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, শেষবিচারে এ দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে। দেশের সব স্তরের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, অন্যায়-অত্যাচারের বিচার চায়, লুণ্ঠিত অর্থ ফেরত আনতে চায়।

তিনি বলেন, বিগত সময়ে পাখির মতো গুলি করে হত্যার বিচার, ফ্যাসিবাদের বিচার দেখতে চায় দেশের জনগণ। জনগণ কোনো অবস্থাতেই নির্বাচন প্রলম্বিত করে, বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে, স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না।

ডা. জাহিদ বলেন, এখন যারা হুংকার দিচ্ছেন, তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ সুগম করছেন। তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই দেশের জনগণ সফল হতে দেবে না, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে, তার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  10:28 PM