ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে : রেজাউল করীম

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি  প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। 

বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না। এখন তারা তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। এই মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।’

আজ শুক্রবার বিকালে রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সংলগ্ন সড়কে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি, লুটতরাজসহ সকল অপকর্মের বিচারসহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। 

ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আবু হানিফ প্রমুখ। 

নিজস্ব প্রতিবেদক :

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:29 PM