ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টঙ্গীতে ৩১ দফা বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের  টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকালে চেরাগআলী দত্তপাড়া  এলাকায় এ আয়োজন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর - ৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ -সভাপতি আরিফ হোসেন হাওলাদার। 

বিশেষ অতিথি ছিলেন গাসিক ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, অধ্যক্ষ মো.অহিদুর রহমান,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুসার খান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত রশিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

কর্মশালায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে বিএনপির ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এ কর্মসূচি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এ জন্য মাঠপর্যায়ে সংগঠনের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা সাধারণ মানুষের কাছে এ কর্মসূচির তাৎপর্য তুলে ধরতে পারেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আরও বলেন, বিএনপি শুধু আন্দোলনের দল নয়, বরং একটি সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে। গণমানুষের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় মুক্তির সনদ। আমাদের প্রত্যেককে দায়িত্বশীলভাবে জনগণের মাঝে এ বার্তা পৌঁছে দিতে হবে।” তিনি আরও যোগ করেন, “সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো আন্দোলন সফল হয় না। তাই মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সচেতন ও প্রশিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।”
কর্মশালার শেষে ৩১ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মোঃ নজরুল ইসলাম, গাছা (গাজীপুর) প্রতিনিধি :

০১ অক্টোবর, ২০২৫,  11:40 PM