ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ : হাসনাত আব্দুল্লাহ

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের মানুষ যেভাবে উৎসবমুখর পরিবেশে নিজ-নিজ ধর্মের অনুষ্ঠান উদযাপন করে তা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক ও বাংলাদেশের গণমাধ্যমকে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি প্রতিবেশী দেশগুলো দেখতে চায় ও শিখতে চায়, তবে সেটি বাংলাদেশে এসে দেখে যেতে পারে।  

বুধবার রাতে দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু-মুসলিমের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি-বিদেশি শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি অপপ্রচার চালিয়েছে যে- হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, এমন চিত্র তুলে ধরে প্রোপাগাণ্ডা চালানোর চেষ্টা করছে।

এনসিপির এই নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ৫ আগস্টের পর আপনাদের উপর এমন কোনো ঘটনা ঘটেছে কি? আপনাদের পূজা-অর্চনায় কোনো বাধা দেওয়া হয়েছে কি? কোনো মন্দিরে হামলা হয়েছে, জমি বা ব্যবসা দখল করা হয়েছে কি? আমি জানি এসব হয়নি, কিন্তু ভারতীয় মিডিয়া এসব বিষয়ে রীতিমতো প্রপাগাণ্ডা চালাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আপনাদের বিপদে-আপদে আমরা যেমন পাশে দাঁড়াই, আমাদের বিপদ-আপদেও আপনারা পাশে থাকেন। ধর্ম সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই সত্য আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আজীবন থাকবে।

তিনি বলেন, আপনাদের এ উৎসবে সব রাজনৈতিক দলের নেতারাই সহযোগিতা করতে আসছেন, খোঁজখবর নিচ্ছেন। এটা একটা ভালো দিক। আমরা চাই হিন্দু-মুসলিমের সম্প্রীতির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এনসিপির নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক :

০৩ অক্টোবর, ২০২৫,  12:28 AM