ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

মুন্সীগঞ্জে কাশফুলের বনে প্রকৃতি প্রেমিকদের ভিড়

#
news image

ইট পাথরের যুগে চার দেওয়ালের বন্দি থেকে আর সংসার জীবনের ঘানি টানতে টানতে মানুষ যখন হাপিয়ে উঠে তখন সে প্রশান্তির খোঁজ করে  ফিরে যায় নির্মল প্রৃকতির কাছে। প্রকৃতির অপুরুপ সৌন্দর্যে কিছুক্ষনের জন্য হারিয়ে যায় সেখানে।জেলার কাশফুলের বনে এখন প্রকৃতি প্রেমিকদের ভিড়।

এমনি একটি সৌন্দর্যের স্নান মুন্সীগঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার দূরে টংগিবাড়ীতে বেতকা - তেঘরিয়া সড়কের  পাশে নির্মানাধীন বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী এলাকা।

টংগিবাড়ী উপজেলার বেতকা ব্রীজ সংলগ্ন বেতকা - তেঘরিয়া সড়কের  পাশে  বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী গড়ার জন্য সরকার ২০২২ সালে ৩৬২ টি প্লটের জন্য ৫০ একর জমি অধিগ্রহন করে । এখানে কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠায়  খালি পরে আছে। জন্ম নিয়েছে কাশবন। এ সময় পুরো এলাকায় কাশফুল প্রাকৃতিক শোভা বৃদ্ধি করেছে।আকৃষ্ট করছে প্রকৃতি প্রেমিকদের। 

প্রিয়জনদের নিয়ে খোলা আকাশের নীচে কাশফুলের মাঝে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। সেই ভালোবাসার টানে মুন্সীগঞ্জ , টংগিবাড়ী , কেরানীগঞ্জ এলাকার শত শত প্রকৃতি প্রেমিকরা প্রতিদিন বিকেলে পরিবার পরিজন নিয়ে কেউবা বন্ধু বান্ধব নিয়ে ছুটে আসেন বিসিক শিল্প নগরীতে। কেউ বা আসছেন  স্বস্তির নিঃশ্বাস ফেলতে কেউবা সন্তানদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে। কাশফুলের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করতেও বিপুল সংখ্যক মানুষ কাশবনে ছুটে আসছেন। লেখা পড়ার ফাকে ক্লান্তি দূর করতে ছাত্র-ছাত্রীরা অবসর সময় কিছু সময় কাটাতে এখানে আসছে।

টংগিবাড়ী উপজেলার হাসাইল থেকে আসা  চাকুরিজীবী  আলী আশরাফ ১ ছেলে ১ মেয়েকে নিয়ে কাশবনে এলাকায় এসেছেন। তিনি বলেন , মুন্সীগঞ্জে কোথাও শিশুপার্ক এবং বিনোদনের ব্যবস্থা না থাকায় ছেলে মেয়েদের নিয়ে কোথাও যাওয়া যায় না। তাই ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে এবং প্রকৃতির সঙ্গে পরিচয় করে দেবার জন্য এখানে এসেছি। 

মুন্সীগঞ্জ শহর থেকে আসা মো. মাহবুবুর রহমান বলেন প্রতিদিন শত শত সৌন্দর্য পিপাসু এবং প্রকৃতি প্রেমিকরা এখানে আসেন তাছাড়া অনেক ছাত্র-ছাত্রী এবং মহিলা এখানে বেড়াতে আসেন তাই ভিতরে নিরাপত্তার বিষয়টি প্রশাসন থেকে নেওয়া প্রয়োজন।সন্ধ্যারপর কেউ যাতে ভিতরে থাকতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের টহল দিতে হবে।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

১৮ অক্টোবর, ২০২৫,  7:50 PM