ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বাগেরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ

#
news image

নোয়াখালীতে দারসুল কুরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজের ৫ শতাধিক  শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন  বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের বকুলতলা চত্বরে কুরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম। 

এসময়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ, সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, পিসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদারসহ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাংলায় অর্থসহ একটি করে পবিত্র কুরআন বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিনামূল্যে পবিত্র কুরআন পেয়ে খুশি শিক্ষার্থীরা।

কুরআন পাওয়া রবিউল ইসলাম বলেন, একজন মুসলমানের জন্য কুরআন খুবই প্রয়োজনীয়। আজকে আমরা বিনামূল্যে পেয়ে খুব খুশি।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, নোয়াখালীতে এই কুরআন প্রশিক্ষণ কর্মসূচির সময় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী মসজিদের ভেতর হামলা চালিয়ে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ফ্যাসিস্টরা কুরআনের প্রতি আঘাত করে টিকতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। মানুষের কল্যাণে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই ছাত্রনেতা

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২১ অক্টোবর, ২০২৫,  9:21 PM