ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ -ইঞ্জিনিয়ার মাসুদ রানা

#
news image

বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেছেন,“ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা এমন একটি বাংলাদেশ চাই—যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই শান্তিতে ও নিরাপত্তায় বসবাস করতে পারে।”
বুধবার (২২ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালীপূঁজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 তিনি আরও বলেন,“ধর্মীয় উৎসব শুধু আনন্দ নয়, এটি সম্প্রীতির প্রতীক। বাংলাদেশের ঐতিহ্য হলো পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ভ্রাতৃত্ব। কোনো ধর্মের মানুষ যেন কখনোই ভয়ের মধ্যে না থাকে—এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন,“জাতীয়তাবাদী দল সব সময় ধর্মীয় স্বাধীনতা, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো মানুষ তার ধর্ম, ভাষা বা মতাদর্শের কারণে বৈষম্যের শিকার হবে না।”
পরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,“ধর্মীয় সম্প্রীতি রক্ষা আমাদের সামাজিক শক্তি। কেউ বিভাজন সৃষ্টির চেষ্টা করলে তা দেশপ্রেমিক জনগণ কখনো মেনে নেবে না। দেশের শান্তি ও ঐক্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এসময় বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ষাটগুম্বুজ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাসেল শেখ, জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক হারুন শেখ, সদর উপজেলার সাধারন সম্পাদক মেস্তাফা শেখ, ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ সিয়াম, বিএনপি নেতা হাওলাদার হেদায়েত হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা এ সময় বিএনপি নেতাদের স্বাগত জানান এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা পরে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৩ অক্টোবর, ২০২৫,  8:29 PM